বেসিসে ২৫ প্রতিষ্ঠানকে সদস্যপদ দেয়ার সুপারিশ

১৯ জুলাই, ২০২০ ১৮:৩২  
দীর্ঘ ৪ মাস পরে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে বেসিস সচিবালয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৯ জুলাই) বৈঠকটি করেছে বেসিস সদস্যপদ সম্পর্কিত বোর্ড সাব-কমিটি। সভায় কমিটির আহ্বায়ক তামজিদ সিদ্দিক স্পন্দন, সদস্য ফারহানা এ রহমান ও সদস্য শোয়েব আহমেদ মাসুদ এবং বেসিস সচিবালয় থেকে রাজন্য মুগ্ধা, মোঃ সাজ্জাদুর রহমান শাওন ও মোঃ রেদোয়ানুল ইসলাম রাহাত উপস্থিত ছিলেন। এসময় সদস্যপদ প্রার্থীদের মধ্যে ২৫টি প্রতিষ্ঠানকে ২টি ভিন্ন ক্যাটাগরিতে বেসিস সদস্য পদ দেয়ার বিষয়ে সুপারিশ করা হয়।